প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঐতিহাসিক শিক্ষা দিবসে ইবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি
মোহাম্মদ সবুজ , কাম্প্যাস প্রতিনিধি ||
‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা মানুষের অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে—ঐতিহাসিক শিক্ষা দিবসে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি দেন তারা।এসময় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মিরাজ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোফাজ্জেল হোসাইন বরকত, সমাজকল্যাণ ও পরিবেশ বিয়যক সম্পাদক আব্দুল আলিম সৌরভসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ বলেন, ‘স্বৈরশাসক আইয়ূব খান ক্ষমতায় আসার পর থেকেই মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করেন। ১৯৫৯ সালে ‘শরিফ শিক্ষা কমিশন’ গঠন করে শিক্ষাকে একটি লাভজনক পণ্যে পরিনত করেন। এর মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের শিক্ষা অধিকার কেড়ে নেওয়া হয়। ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ছাত্র ইউনিয়নের নেতৃত্বে শরিফ শিক্ষা কমিশনের সিদ্ধান্ত বাতিলের জন্য আন্দোলন করা হয়। পুলিশের গুলিতে ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল ও সুন্দর আলীসহ অনেকে শহীদ হন। এটিই ছিল স্বৈরশাসক আইয়ূব খানের বিরুদ্ধে প্রথম আঘাত। যা ৬৯-এর গণঅভ্যুত্থান ও ৭১-এর মুক্তিযুদ্ধের ভিত্তি রচনা করে।’তিনি আরও বলেন, ‘ ইবিতে ইসলামিক স্টাডিজ কোর্স সব ধর্মের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি। এছাড়াও, শিক্ষাকে অসাম্প্রদায়িক, গবেষধর্মী ও বাস্তবমুখী করতে কার্যকারী পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।’
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন