প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবির প্রথম সমাবর্তন হতে যাচ্ছে আগামী বছরের মার্চে
মোঃ আজিজুল ইসলাম , Campus Correspondent ||
২০২৭ সালের ১৫ অথবা ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বহুল কাঙ্ক্ষিত প্রথম সমাবর্তন। রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে পাবিপ্রবি প্রশাসনের আলোচনা সাপেক্ষে সম্ভাব্য এই তারিখ নির্ধারণ করা হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সমাবর্তন আয়োজনের বিষয়েও আলোচনা হয়। এ সময় ২০২৭ সালের মার্চে সমাবর্তন আয়োজনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়ায় বর্তমান গ্র্যাজুয়েট ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।দীর্ঘ প্রতীক্ষিত এই সমাবর্তন পাবিপ্রবির ইতিহাসে একটি নতুন মাইলফলক উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন