প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী
মো: ইত্তেজা হোসাইন , কাম্প্যাস প্রতিনিধি ||
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারাবলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরীকে ২৮ সেপ্টেম্বর পূর্বাহ্ন থেকে আগামী ৩৬ মাসের জন্য ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন।অফিস আদেশে বিদায়ী ও নবনিযুক্ত সভাপতিদ্বয়ের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট যথাসময়ে রেজিস্ট্রারের কাছে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।এর আগে, গত ২০ সেপ্টেম্বর অফিস আদেশটি জারি করা হয়।নতুন সভাপতি মুনতাকিমুল বারী চৌধুরী বলেন, ‘প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারলে আমি আশাবাদী, আমাদের বিভাগ আরও ভালো করবে। শুধু বিভাগ নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ও যেন ভালো করেএই প্রত্যাশা নিয়েই কাজ শুরু করছি। এ জন্য সবার দোয়া ও সমর্থন চাই।’তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতাই সবচেয়ে জরুরি। আমরা যদি একটি টিম হিসেবে একসঙ্গে কাজ করতে পারি, তাহলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।’বিভাগের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, বিজনেস ফ্যাকাল্টির চারটি বিভাগের মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ সর্বশেষ প্রতিষ্ঠিত হলেও পড়ালেখা, খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীরা ভালো করছে। চাকরির বাজারেও বিভাগের শিক্ষার্থীরা ভালো করছে। পাশাপাশি ইভিনিং প্রোগ্রামেও বিভাগটি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন