প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
পিএসসির সদস্য হলেন জাবির অধ্যাপক শামীমা সুলতানা, ছাত্রদলের অভিনন্দন
মো: ইত্তেজা হোসাইন , কাম্প্যাস প্রতিনিধি ||
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ পাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (২৬ অক্টোবর) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক অভিনন্দনবার্তায় এ শুভেচ্ছা জানানো হয়। অভিনন্দন বার্তায় বলা হয়, অধ্যাপক ড. শামীমা সুলতানার এ নিয়োগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গর্বের বিষয়। দীর্ঘদিনের শিক্ষকতা, জ্ঞানচর্চা, গবেষণা ও পেশাগত অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত তাঁর প্রজ্ঞা ও দক্ষতা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে সংগঠনটি। বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দেশের যোগ্য ও মেধাবী প্রার্থীদের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। পিএসসির সদস্য হিসেবে অধ্যাপক শামীমা সুলতানা সততা, নিরপেক্ষতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন এবং মেধাভিত্তিক জনপ্রশাসন গঠনে অবদান রাখবেন বলে প্রত্যাশা করছে ছাত্রদল। অভিনন্দনবার্তায় আরও উল্লেখ করা হয়, তাঁর অভিজ্ঞতা ও নিষ্ঠা পিএসসির কার্যক্রমকে সমৃদ্ধ করতে সহায়ক হবে। একই সঙ্গে তাঁর এ অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে আশা প্রকাশ করে সংগঠনটি।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন