প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় কার্যক্রম ছড়িয়েছে এইচআরডিএস
ডেস্ক নিউজ ||
ঢাবি প্রতিনিধিমানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস) প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই দেশের ৩০টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করেছে। তরুণদের মানবাধিকার আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে গড়ে ওঠা সংগঠনটি এক বছরে এই বিস্তৃতি অর্জন করেছে।সোমবার (২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এ উপলক্ষে কেক কাটা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের সংগঠনটির ডিফেন্ডাররা অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান।সংগঠন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২ নভেম্বর তরুণদের মানবাধিকার রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করা এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার এক বছরের মধ্যে দেশের ৩০টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্যাম্পাসে সংগঠনটির ইউনিট গড়ে উঠেছে।প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতারা মানবাধিকার সুরক্ষা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং তরুণদের নেতৃত্বে মানবাধিকার আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন