প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসায় সহায়তা চান ইবি শিক্ষার্থী বিজয়
মোহাম্মদ সবুজ , কাম্প্যাস প্রতিনিধি ||
মরণব্যাধি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বিজয় মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র৷ মায়ের চিকিৎসায় এখন পর্যন্ত ১০ থেকে ১৫ লক্ষ টাকা ব্যয় হলেও চিকিৎসা সম্পন্ন করতে আরও ৪ থেকে ৫ লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। বিজয় মজুমদার জানান, দীর্ঘদিন ধরে তাঁর মা ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন পর্যন্ত ৬টি কেমোথেরাপি, ১টি সার্জারি ও ১৯টি রেডিওথেরাপি সম্পন্ন করা হয়েছে। চিকিৎসকদের পরবর্তী পরামর্শ অনুযায়ী, মায়ের আরও ১১টি টার্গেটেড থেরাপি গ্রহণ করতে হবে। এ চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন চিকিৎসা ব্যয় বহন করার পর তার পরিবারের আর আর্থিক সামর্থ্য নেই। তিনি আরও জানান, এ অবস্থায় মায়ের চিকিৎসা অব্যাহত রাখতে তার দেশবাসীর সহযোগিতা প্রয়োজন। তিনি সমাজের বৃত্তবান ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের প্রতি সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিজয় মজুমদার বলেন, ‘মাকে সুস্থভাবে ফিরে পাওয়াই আমার সবচেয়ে বড় প্রত্যাশা। অর্থের অভাবে যেন মায়ের চিকিৎসা বন্ধ হয়ে না যায়, সেই প্রত্যাশা নিয়েই সবার কাছে সহযোগিতা চাইছি৷ সবাই মানবিক দিক বিবেচনা করে সবাই আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলে হয়তো মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।’সহযোগিতা পাঠানোর মাধ্যম বিকাশ /নগদ/রকেট০১৯৬৮৪০২১৩১ DUTCH BANGLA BANK A/C: 1171030815230 (Joy Mojumder)
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন