প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস
স্টাফ রিপোর্টার ||
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ইলিয়াস আহমেদ। তিনি নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ পদের দায়িত্বে ছিলেন।
আজ মঙ্গলবার তাঁকে প্রেষণে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদের দায়িত্ব দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
৩ জুন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তৌহিদুল ইসলামকে প্রেষণ প্রত্যাহার করে রাজশাহী সরকারি কলেজে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এদিকে ৮ জুন ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান পদে রদবদল এনেছিল শিক্ষা মন্ত্রণালয়।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন