প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
চুয়াডাঙ্গায় গ্রেফতার নিষিদ্ধ আ.লীগের দুই নেতা
নিজস্ব প্রতিবেদক ||
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারাদেশে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ। এতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২১ জুন) রাতে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার নেতারা হলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ (কালু) এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী শেখ আশিক।
পুলিশ সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান হাফিজ ও শেখ আশিকের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামিও তারা।
৫ আগস্টের পর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে তাদের উপস্থিতি শনাক্ত হয়। এরপর থেকে তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ২৩ জুনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠনের যেকোনো তৎপরতা রোধে জেলাজুড়ে বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন