প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
সোহরাওয়ার্দী উদ্যানে ভুয়া পুলিশ পরিচয়ে তল্লাশি, ২ যুবক আটক
ডেস্ক নিউজ ||
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুই যুবক উদ্যানে একটি বেঞ্চে বসে থাকা দুই অল্পবয়স্ক ছেলের কাছে গিয়ে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে তাদের মোবাইল, মানিব্যাগ ও পকেট তল্লাশি শুরু করেন।
এ সময় তাদের আচরণে সন্দেহ হলে পথচারী, দোকানদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচয় জানতে চান। প্রথমে তারা নিজেদের পুলিশ, পরে ছাত্র পরিচয় দিলেও কোনো পরিচয়ের সত্যতা প্রমাণ করতে পারেননি। এতে উপস্থিত জনতা তাদের আটক করে গণধোলাই দেয়। পরে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তায় দায়িত্বরত পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। খবর পেয়ে বিকাল ৩টার দিকে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে থানায় নিয়ে যায়। আরও পড়ুনআরও পড়ুনঅভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
ঘটনার প্রত্যক্ষদর্শী অনিক বলেন, পরিচয় নিয়ে প্রশ্ন করা হলে দুই যুবক বারবার বক্তব্য পরিবর্তন করেন। কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় উপস্থিত লোকজন তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম যুগান্তরকে বলেন, ভুয়া পুলিশ পরিচয়ে ছাত্র-জনতাকে তল্লাশির অভিযোগে দুই যুবককে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন