প্রিন্ট এর তারিখ : ১৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
অতিবৃষ্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হল, ডাকসুর উদ্যোগে জেনারেটর সেবা
মো: তারিফ আহম্মেদ তুহিন , Campus Correspondent ||
টানা ভারী বৃষ্টির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে কুয়েত মৈত্রী হল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল বিদ্যুৎহীন থাকায় আবাসিক ছাত্রীদের ভোগান্তি কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) জেনারেটরের ব্যবস্থা করেছে।ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ডিপিডিসি (DPDC)-র সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। সংস্থাটি দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে।এদিকে, সারাদিনের জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়া ছাত্রীদের সহায়তায় ডাকসুর নেতৃবৃন্দ সুপেয় পানি, যাতায়াতের ব্যবস্থা, শুকনো খাবারসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা নিশ্চিত করতে মাঠে কাজ করে যাচ্ছেন
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন