প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
পানির বোতলে লেখা ছিল পেনাল্টি শুটআউটের নির্দেশনা
খেলাধুলা ডেস্ক ||
আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শট নেওয়া খেলোয়াড়দের নাম লেখা ছিল চিরকুটে। কোন খেলোয়াড়ের শটের সময় পিকফোর্ডের কোন দিকে ঝাঁপানো উচিত, তারও নির্দেশনা ছিল।
বোতলটি মার্সেলো ও আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে থাকার মুহূর্তটি ধরা পড়ে টেলিভিশন ক্যামেরায়। যেখানে দেখা যায়, মেসিরা বেশ আগ্রহ নিয়ে বোতলটি দেখছেন। এক সময় চেলসি তারকা এনজো ফার্নান্দেজ তাঁদের সঙ্গে যোগ দেন। বোতল দেখে তিনি হেসে ওঠেন।
কানাডার সম্প্রচার মাধ্যম টিএসএন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, বোতলটির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্টিন।
জার্মান গণমাধ্যম বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, পিকফোর্ড এর আগেও পানির বোতলে চিরকুট লিখে সফল হয়েছিলেন। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল থ্রি-লায়ন্সরা। সেই ম্যাচে চিরকুটের নির্দেশনা মেনে ঝাঁপ দিয়ে ম্যানুয়েল আকানজির শট ঠেকিয়ে দিয়েছিলেন।
বোতলে দেওয়া নির্দেশনা অনুযায়ী, আকানজি পেনাল্টি নিলে পিকফোর্ডকে বাম দিকে ঝাঁপ দেওয়ার কথা বলা হয়েছিল। ওই ম্যাচে জিতেছিল ইংল্যান্ড।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন