প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬
জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
ডেস্ক নিউজ ||
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই দিবাগত রাত ১টায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি জায়ান্ট স্ক্রিনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তবে এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে, যা নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
এ কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে খেলা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের সময় নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড) দৃশ্যমানভাবে পরিধান করে আসার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন