প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
পুরোনো জুটির নতুন মিশন
বিনোদন ডেস্ক ||
সেই অপেক্ষার অবসান ঘটতে পারে খুব শিগগিরই। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিশো ও মেহজাবীনকে নিয়ে একটি ওয়েব সিনেমা নির্মাণের প্রস্তুতি চলছে। ছবিটির নির্মাতা হিসেবে থাকছেন আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে প্রাথমিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি প্রকাশ পেতে পারে; যা ডিসেম্বর নাগাদ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিরও দিনক্ষণ প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে।
যদিও এ বিষয়ে মেহজাবীনের সঙ্গে যোগাযোগ করা হলে কিছুই জানাননি তিনি। তবে নিশো ও মেহজাবীন একসঙ্গে অভিনয় করে যে কটি নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে, তার তালিকা বেশ দীর্ঘ। ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘শুক্লপক্ষ’, ‘মাইনকার চিপায়’, ‘২২শে এপ্রিল’, ‘ঘটনা সত্য’, ‘নীল জলের কাব্য’ প্রতিটি কাজেই তারা নিজেদের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।
সর্বশেষ এ জুটির ‘পুনর্জন্ম’ সিরিজটি ডার্ক থ্রিলার ও সাসপেন্স ঘরানায় দর্শকের ভিন্নরকম অভিজ্ঞতা এনে দেয়। ২০২১ সালে শুরু হওয়া এই ধারাবাহিক নাটকের একাধিক কিস্তি প্রচারিত হয় এবং প্রতিবারই ব্যাপক সাড়া ফেলে।
ভিকির কাজটি ছাড়াও গুঞ্জন রয়েছে রায়হান রাফীর সুড়ঙ্গ ২’ তেও নিশোর বিপরীতে নায়িকা হিসেবে থাকতে পারেন মেহজাবীন। সিনেমাটির প্রথম কিস্তিতে নিশোর বিপরীতে ছিলেন তমা মির্জা। সেখানে এখন ভাবা হচ্ছে নতুন কাউকে। ইতোমধ্যে নিশোকে নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তবে নায়িকার বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।
সূত্র বলছে, সুড়ঙ্গ সিনেমার জন্য কয়েকজন নায়িকার কাছে প্রস্তাব গিয়েছে। তার মধ্যে মেহজাবীন চৌধুরীও রয়েছেন। আপাতত চিত্রনাট্য পড়ছেন এই অভিনত্রী। ব্যাটে-বলে মিলে গেলেই বড় পর্দায়ও একসঙ্গে জুটি হতে পারেন এই দুই তারকা।
সব মিলিয়ে, নিশো-মেহজাবীনের সম্ভাব্য নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। কেবল অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। দেখা যাক, কবে সে ঘোষণা আসে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন