ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

আর্কাইভ দেখুন

৫৭ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস সূর্যবংশীর

৫৭ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস সূর্যবংশীর

মাত্র ১৫ বছর বয়সেই ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়লেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। দুলিপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে হাফ-সেঞ্চুরি করার কীর্তি এখন তার দখলে। বেঙ্গালুরুতে সেন্ট্রাল জোনের বিপক্ষে সেমিফাইনালে ইস্ট জোনের হয়ে মাত্র ৪২ বলে ছক্কা মেরে অর্ধশতক পূর্ণ করেন সূর্যবংশী। তখন তার বয়স ১৫ বছর ১৫৭ দিন। এর মধ্য দিয়ে ১৯৬৯ সালে লক্ষ্মণ সিংয়ের গড়া ১৬ বছর ২৩ দিনের রেকর্ড ভেঙে দেন তিনি। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ৯২ রানে থামতে হয় সূর্যবংশীকে। মাত্র ৮ রানের জন্য শচীন টেন্ডুলকারের দুলিপ ট্রফিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটি ভাঙতে পারেননি তিনি। ম্যাচে আরও একটি দায়িত্বও সামলাতে হয়েছে এই তরুণকে। প্রথম দিন নিয়মিত অধিনায়ক ইশান কিষান কবজিতে চোট পেয়ে মাঠ ছাড়লে সহ-অধিনায়ক সূর্যবংশীর কাঁধে ওঠে নেতৃত্বের দায়িত্ব। বাড়তি চাপের মধ্যেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন তিনি।

রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এসএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’ সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণে সামগ্রিক বিষয় বিবেচনা করা হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা শুরু করলে তা এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে। ফলে এ সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।’ শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এসএসসি পরীক্ষাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসাই সরকারের মূল লক্ষ্য। দেশে সাধারণত বর্ষা বা বৃষ্টির মৌসুমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পরীক্ষাটিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। একইভাবে এসএসসি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।’ তিনি বলেন, ‘বিদেশে যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যায়, তাদের ক্ষেত্রেও দেশের শিক্ষাব্যবস্থার সময়সূচির সঙ্গে বিষয়টি সমন্বয় করা হয়। সবকিছু বিবেচনায় বাংলাদেশের জন্য ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হচ্ছে। তবে রমজানের কারণে এবার ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।’ রমজানের আগে পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি নিয়ে আলোচনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘সংশ্লিষ্ট অংশীজনদের অনুরোধে পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হয়েছিল। কিন্তু দেখা গেছে, দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস ও সিলেবাস শেষ হলেও নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা রিভিউ করার পর্যাপ্ত সুযোগ হচ্ছে না। এই রিভিউ প্রক্রিয়াও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘রমজানের পরে পরীক্ষা নেওয়া হলে সেটি আবার অনেকটা বিলম্বিত হয়ে যায়। রমজান একটি বাস্তবতা হওয়ায় এর সঙ্গে সময়সূচি সমন্বয় করতে হবে। আবার জানুয়ারিতে পরীক্ষা নিলে নবম শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনা রিভিউয়ের জন্য পর্যাপ্ত সময় পাবে না।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘সবকিছু বিবেচনা করে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু রমজানের কারণে এবার তা সম্ভব হচ্ছে না। সরকার শিক্ষার্থীদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে চায় না। তাদের পর্যাপ্ত সময় দিতে হবে, বিশেষ করে পড়াশোনা রিভিউয়ের জন্য। এ কারণে সব দিক বিবেচনা করে আবারও সিদ্ধান্ত হয়েছে, এসএসসি পরীক্ষা রমজানের পরেই নেওয়া হবে।’ রমজানের আগে পরীক্ষা নেওয়ার দাবির বিষয়ে ড. মিলন বলেন, ‘কেউ কেউ রমজানের আগেই পরীক্ষা নেওয়ার কথা বলেছেন। কিন্তু বাস্তব পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না।’ এসএসসি পরীক্ষা আরও পেছানোর আশঙ্কা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপাতত পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখা যাচ্ছে না। জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে বর্তমানে পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে। প্রায় দেড় বছর আগেই তাদের পরীক্ষার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।’ এসময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত ছিলেন।

রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

‎রমজানের কারণে এসএসসি পরীক্ষা নির্দিষ্ট সময়ে নেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি ও পড়াশোনা রিভিউয়ের সুযোগ দিতে রোজার পরেই পরীক্ষা নেওয়া হবে। আপাতত এসএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখা যাচ্ছে না।’ আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‎ড. মিলন বলেন, ‘এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণে সামগ্রিক বিষয় বিবেচনা করা হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা শুরু করলে তা এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে। ফলে এ সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।’ ‎ ‎শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে সাধারণত বর্ষা বা বৃষ্টির মৌসুমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পরীক্ষাটিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। একইভাবে এসএসসি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।’ ‎ মন্ত্রী বলেন, ‘বিদেশে যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যায়, তাদের ক্ষেত্রেও দেশের শিক্ষাব্যবস্থার সময়সূচির সঙ্গে বিষয়টি সমন্বয় করা হয়। সবকিছু বিবেচনায় বাংলাদেশের জন্য ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হচ্ছে। তবে রমজানের কারণে এবার ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।’ ‎ ‎রমজানের আগে পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি নিয়ে আলোচনা প্রসঙ্গে এহসানুল হক মিলন বলেন, ‘সংশ্লিষ্ট অংশীজনদের অনুরোধে পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হয়েছিল। কিন্তু দেখা গেছে, দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস ও সিলেবাস শেষ হলেও নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা রিভিউ করার পর্যাপ্ত সুযোগ হচ্ছে না। এই রিভিউ প্রক্রিয়াও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।’ ‎ শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘রমজানের পরে পরীক্ষা নেওয়া হলে সেটি আবার অনেকটা বিলম্বিত হয়ে যায়। আবার জানুয়ারিতে পরীক্ষা নিলে নবম শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনা রিভিউয়ের জন্য পর্যাপ্ত সময় পাবে না। সবকিছু বিবেচনা করে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু রমজানের কারণে এবার তা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের তাদের পর্যাপ্ত সময় দিতে হবে, বিশেষ করে পড়াশোনা রিভিউয়ের জন্য। এ কারণে সব দিক বিবেচনা করে আবারও সিদ্ধান্ত হয়েছে, এসএসসি পরীক্ষা রমজানের পরেই নেওয়া হবে।’ ‎ ‎রমজানের আগে পরীক্ষা নেওয়ার দাবির বিষয়ে ড. মিলন বলেন, ‘কেউ কেউ রমজানের আগেই পরীক্ষা নেওয়ার কথা বলেছেন। কিন্তু বাস্তব পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না।’ ‎ ‎এসএসসি পরীক্ষা আরও পেছানোর সম্ভাবনা নিয়ে মন্ত্রী বলেন, ‘আপাতত পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখা যাচ্ছে না। জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে বর্তমানে পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে। প্রায় দেড় বছর আগেই তাদের পরীক্ষার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।’ ‎ ‎এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত ছিলেন। ‎

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ

রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

'মারতে নয়, আমাকে বাঁচাতে এসেছিলেন অভি রহমান'—দাবি ভুক্তভোগীর, অভিযোগ প্রত্যাহার

'মারতে নয়, আমাকে বাঁচাতে এসেছিলেন অভি রহমান'—দাবি ভুক্তভোগীর, অভিযোগ প্রত্যাহার

ইবিতে হলের ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ

ইবিতে হলের ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ

ঢাবিতে কালো দিবস আজ, ২০০৭ সালের ঘটনার স্মরণে আলোচনা সভা

ঢাবিতে কালো দিবস আজ, ২০০৭ সালের ঘটনার স্মরণে আলোচনা সভা

বর্ণিল আয়োজনে শেষ হলো ‘DUSA Photography Contest 2026’, প্রকাশ পেল বিজয়ীদের নাম

বর্ণিল আয়োজনে শেষ হলো ‘DUSA Photography Contest 2026’, প্রকাশ পেল বিজয়ীদের নাম

ইবি উপাচার্যের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে প্রশাসনের কর্মসূচি বর্জন করলো ছাত্রদল

ইবি উপাচার্যের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে প্রশাসনের কর্মসূচি বর্জন করলো ছাত্রদল

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর : তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর : তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

জাবিতে উপ-উপাচার্যের বিরুদ্ধে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ ছাত্র ইউনিয়নের

জাবিতে উপ-উপাচার্যের বিরুদ্ধে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ ছাত্র ইউনিয়নের

৫৭ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস সূর্যবংশীর

৫৭ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস সূর্যবংশীর

রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি বাংলা বিভাগের অধ্যাপক তাশরিক হাবিব!

ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি বাংলা বিভাগের অধ্যাপক তাশরিক হাবিব!

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে ইবিতে শিবিরের বিক্ষোভ

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে ইবিতে শিবিরের বিক্ষোভ

বাকৃবি ক্যাম্পাসে অর্ধশতাধিক ফলজ ও শোভাবর্ধক গাছ রোপণ

বাকৃবি ক্যাম্পাসে অর্ধশতাধিক ফলজ ও শোভাবর্ধক গাছ রোপণ

ইবিতে ঊষার নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইবিতে ঊষার নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান

ইবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান

তিন পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচন, আয়করে সমতার দাবি

তিন পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচন, আয়করে সমতার দাবি

নোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে নকীবুল হক ও মেহেদী হাসান অন্তু

নোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে নকীবুল হক ও মেহেদী হাসান অন্তু