ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
The Campus Times online

আর্কাইভ দেখুন

জার্মানির ডর্টমুন্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী জাহিদ

জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি ডর্টমুন্ডে স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী জাহিদ হাছান। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবার (১৬ অক্টোবর) জাহিদ হাছান নিজেই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, জাহিদ হাছান ‘রিলিজন, এথিক্স অ্যান্ড পলিটিক্স’ বিষয়ে স্নাতকোত্তর করবেন। এর আগে নিয়ম মেনে তিনি বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির জন্য আবেদন করেছিলেন৷ ভর্তির সময় তিনি বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ইউরো জামানত হিসেবে জমা দিয়েছেন৷ এই অর্থ তিনি প্রতি মাসে বাসা ভাড়া বাবদ ফেরত পাবেন। স্নাতকোত্তর কোর্সটি সম্পন্ন করতে তাকে বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি দিতে হবে না। নিজের সাফল্যের বিষয়ে জাহিদ হাছান বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। অনেক আগে থেকেই এখানে পড়ার স্বপ্ন ছিল। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রায় ২৮ মাস আগে ভর্তির জন্য আবেদন করেছিলাম। শিক্ষকরা আমাকে সাহায্য করেছেন। তাঁদের রেকমেন্ডেশন লেটার আমাকে সহায়তা করেছে।’নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘বিদেশে উচ্চ শিক্ষার ইচ্ছে থাকলে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আইইএলটিএস কোর্স সম্পন্ন করতে হবে। এছাড়া প্রয়োজনীয় শর্ত পূরণের জন্য শিক্ষকদের সহায়তা নিতে হবে।’আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের এমন সাফল্য পুরো বিশ্ববিদ্যালয়ের অর্জন। অতীতেও আমাদের বিভাগের অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছেন। তাদের প্রয়োজন অনুযায়ী আমরা সবসময় পরামর্শ দিয়ে সহায়তা করেছি। গবেষণা ও উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উৎসাহিত ও সহযোগিতা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ

রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

ইবিতে হলের ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ

'মারতে নয়, আমাকে বাঁচাতে এসেছিলেন অভি রহমান'—দাবি ভুক্তভোগীর, অভিযোগ প্রত্যাহার

ঢাবিতে কালো দিবস আজ, ২০০৭ সালের ঘটনার স্মরণে আলোচনা সভা

বর্ণিল আয়োজনে শেষ হলো ‘DUSA Photography Contest 2026’, প্রকাশ পেল বিজয়ীদের নাম

ইবি উপাচার্যের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে প্রশাসনের কর্মসূচি বর্জন করলো ছাত্রদল

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর : তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

জাবিতে উপ-উপাচার্যের বিরুদ্ধে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ ছাত্র ইউনিয়নের

জাবিতে উপ-উপাচার্যের বিরুদ্ধে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ ছাত্র ইউনিয়নের

জার্মানির ডর্টমুন্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী জাহিদ

জার্মানির ডর্টমুন্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী জাহিদ

জাবিতে সাংবাদিক হেনস্তা: সাতদিনের তদন্ত শেষ হয়নি পাঁচ মাসেও

ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সিরাজুল

ঢাবির শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি এইচআরডিএসের

চীনে যাচ্ছেন জাবি উপাচার্য, রুটিন দায়িত্বে উপ-উপাচার্য শামছুল আলম

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু সহ ৬ দফা দাবিতে জাবিতে ছাত্র-শক্তির মানববন্ধন

শরতের আবহে জাবিতে নবীনবরণ, নাট্যোৎসবে ‘বিধিবাম’ মঞ্চায়িত

ধর্মীয় ‘স্পর্শকাতর’ স্ট্যাটাস-মিম, জাবি শিক্ষার্থী বন্ধনকে ২ হাজার টাকা জরিমানা প্রশাসনের

১৮ বছরেও কাটেনি বেরোবির আবাসন সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা