ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

মোঃজুবায়ের আল হাসান

মোঃজুবায়ের আল হাসান


বিশ্বকাপ ম্যাচকে ঘিরে বেরোবি ক্যাম্পাসে রাত ৯টা থেকে যান চলাচল বন্ধ

বিশ্বকাপ ফুটবলের বড় পর্দায় ম্যাচ প্রদর্শন উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সাময়িকভাবে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (৭ জুলাই) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ক্যাম্পাসে বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারবে না।প্রশাসনের ভাষ্য, স্বাধীনতা স্মারক মাঠে এলইডি স্ক্রিনে বিশ্বকাপের ম্যাচ দেখতে বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতির কারণে নিরাপত্তা, শৃঙ্খলা এবং নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্বকাপ ম্যাচকে ঘিরে বেরোবি ক্যাম্পাসে রাত ৯টা থেকে যান চলাচল বন্ধ