ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

বেরোবি শিক্ষার্থীদের কিয়ৎ সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় এক অনন্য উদ্যোগ

সমাজের পিছিয়ে পড়া দুই ভিন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ ‘কিয়ৎ’ পরিচালনা করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর  (বেরোবি)-এর একদল শিক্ষার্থী।

এই উদ্যোগের মাধ্যমে সংগ্রামী সিঙ্গেল মায়েদের হাতে তৈরি হ্যান্ড এমব্রয়ডারির পোশাক ও চুড়ি বাজারজাত করার সুযোগ তৈরি করা হচ্ছে। ফলে তারা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে সম্মানজনক আয়ের পথ খুঁজে পাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।

অন্যদিকে, কিয়ৎ-এর বিক্রয়লব্ধ আয়ের একটি অংশ ব্যয় করা হচ্ছে রবার্টসনগঞ্জ এলাকার বিহারী শিশুদের শিক্ষা ও শেখার প্রতি আগ্রহ বাড়াতে পরিচালিত বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে। শিশুদের জন্য নিয়মিত পাঠদান, শিক্ষাসামগ্রী বিতরণ এবং আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির মাধ্যমে তাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করছে উদ্যোগটি।

উদ্যোক্তারা জানান, একটি সমাজের প্রকৃত পরিবর্তন তখনই সম্ভব, যখন একজন মায়ের আত্মনির্ভরতার পথ এবং একটি শিশুর শিক্ষার পথ একই সুতোয় গাঁথা হয়। সেই বিশ্বাস থেকেই কিয়ৎ কেবল একটি সামাজিক উদ্যোগ নয়; বরং একটি সম্প্রদায়ের সম্ভাবনাকে অন্য একটি সম্প্রদায়ের ভবিষ্যতের সঙ্গে যুক্ত করার আন্তরিক প্রচেষ্টা।

তাদের মতে, ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তনের সূচনা হয়। সেই বিশ্বাসকে ধারণ করে মানবিক, শিক্ষিত ও আত্মমর্যাদাসম্পন্ন সমাজ গড়ে তোলার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে বেরোবি শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ ‘কিয়ৎ

The Campus Times online

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

বেরোবি শিক্ষার্থীদের কিয়ৎ সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় এক অনন্য উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x