ইউরোপীয় ইউনিয়নের পলিটিকাল সেক্রেটারির সাথে ছাত্র অধিকারের সাক্ষাৎ।
ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল সেক্রেটারি সেবাসতিয়ান রিগার ব্রাউন এর সাথে ছাত্র অধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।সাক্ষাতে গণতন্ত্র, মানবাধিকার, উচ্চশিক্ষা, শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ (Student Leadership) এবং জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় ও আলোচনা হয়।এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক উপস্থিত ছিলেন। এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়নের শিক্ষা ও মানব উন্নয়ন এর প্রোগ্রাম ম্যানেজার জুই চাকমা উপস্থিত ছিলেন।