ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল সেক্রেটারি সেবাসতিয়ান রিগার ব্রাউন এর সাথে ছাত্র অধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাতে গণতন্ত্র, মানবাধিকার, উচ্চশিক্ষা, শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ (Student Leadership) এবং জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় ও আলোচনা হয়।
এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক উপস্থিত ছিলেন। এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়নের শিক্ষা ও মানব উন্নয়ন এর প্রোগ্রাম ম্যানেজার জুই চাকমা উপস্থিত ছিলেন।