ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালার ওপর গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় দুটি প্লাস্টিকের টবে লাগানো ১২টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।

চট্টগ্রামে টিনের চালায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১

গ্রেপ্তার লোকমান হোসেন ও জব্দ গাঁজা গাছ। ছবি: আজকের পত্রিকা

আজ মঙ্গলবার র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহিদনগর এলাকায় অভিযান চালিয়ে লোকমানকে আটক করা হয়।

আটক লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ এলাকার বাসিন্দা।

র‍্যাব কর্মকর্তা এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, পশ্চিম শহিদনগর এলাকায় নিজের বসতঘরের টিনের চালার ওপর প্লাস্টিকের টবে গাঁজাগাছের চাষ করছেন লোকমান হোসেন। গতকাল রাতে র‍্যাব অভিযান চালিয়ে টিনের চালে রাখা দুটি প্লাস্টিকের টব থেকে ছয়টি করে মোট ১২টি গাঁজাগাছ জব্দ করে এবং ঘটনাস্থল থেকে লোকমানকে আটক করে। জব্দ গাছ ও লোকমানের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় : জেলার খবর গ্রেপ্তার বায়েজিদ র‍্যাব জব্দ চট্টগ্রাম বিভাগ

The Campus Times online

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চট্টগ্রামে টিনের চালায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

আজ মঙ্গলবার র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহিদনগর এলাকায় অভিযান চালিয়ে লোকমানকে আটক করা হয়।

আটক লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ এলাকার বাসিন্দা।

র‍্যাব কর্মকর্তা এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, পশ্চিম শহিদনগর এলাকায় নিজের বসতঘরের টিনের চালার ওপর প্লাস্টিকের টবে গাঁজাগাছের চাষ করছেন লোকমান হোসেন। গতকাল রাতে র‍্যাব অভিযান চালিয়ে টিনের চালে রাখা দুটি প্লাস্টিকের টব থেকে ছয়টি করে মোট ১২টি গাঁজাগাছ জব্দ করে এবং ঘটনাস্থল থেকে লোকমানকে আটক করে। জব্দ গাছ ও লোকমানের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x