ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

চট্টগ্রামে টিনের চালায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১

আজ মঙ্গলবার র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহিদনগর এলাকায় অভিযান চালিয়ে লোকমানকে আটক করা হয়। আটক লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ এলাকার বাসিন্দা। র‍্যাব কর্মকর্তা এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, পশ্চিম শহিদনগর এলাকায় নিজের বসতঘরের টিনের চালার ওপর প্লাস্টিকের টবে গাঁজাগাছের চাষ করছেন লোকমান হোসেন। গতকাল রাতে র‍্যাব অভিযান চালিয়ে টিনের চালে রাখা দুটি প্লাস্টিকের টব থেকে ছয়টি করে মোট ১২টি গাঁজাগাছ জব্দ করে এবং ঘটনাস্থল থেকে লোকমানকে আটক করে। জব্দ গাছ ও লোকমানের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে টিনের চালায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১