ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

​‘জুলাইয়ের সাথে গাদ্দারি করলে ২৬ কিন্তু ২৭-এ পৌঁছাবে না’: পাবিপ্রবিতে জাবের

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক আলোচনা সভা ও শহীদদের জন্য দোয়া মাহফিল’ আয়োজনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইনকিলাব মঞ্চের উদ্যেগে আয়োজিত এই অনুষ্ঠানের শেষ সময়ে প্রশাসনিক অনুমতি না মেলায় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও তার আশপাশের এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের শীর্ষ সারির নেতারা অংশগ্রহণ করেন। উপস্থিতি ছিলেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, কেন্দ্রীয় সদস্য অভিনেতা আসাদুজ্জামান আসাদ, মাসুদুর রহমান আদনান, হাবিবুল্লাহ মেজবাহ ও আবু ওমায়ের। এছাড়া সংহতি জানিয়ে মিছিলে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার সাবেক আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ, সাবেক মুখপাত্র সিরাজ্জুম মুনিরা, ইনকিলাব মঞ্চের পাবিপ্রবি শাখার আহ্বায়ক মজনু আলম ও সদস্যসচিব ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চের নেতাদের বক্তব্য অনুযায়ী, কর্মসূচির আগে বিশ্ববিদ্যালয় প্রক্টরের পক্ষ থেকে মৌখিকভাবে সম্মতি পেয়েই তারা প্রশাসনিক আবেদন জমা দিয়েছিলেন। তবে অনুষ্ঠান শুরুর ঠিক পূর্বমুহূর্তে প্রশাসন অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পাবিপ্রবি শাখার আহ্বায়ক মজনু আলম জানান, আবদুল্লাহ আল জাবেরের উপস্থিতির বিষয়টি প্রশাসন শুরু থেকেই জানত এবং তারা মৌখিক সম্মতিও দিয়েছিল। কিন্তু চূড়ান্ত সময়ে লিখিত অনুমতিপত্র চাইতে গেলে প্রশাসন তা ফিরিয়ে দেয়।

অন্যদিকে ইনকিলাব মঞ্চের এই অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান। তিনি জানান, লিখিত অনুমতি ব্যতিরেকে বহিরাগতদের এনে কোনো অনুষ্ঠান করার নিয়ম নেই, তিনি বলেন, "ইনকিলাব মঞ্চ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত আবেদন জমা দেয়নি। বিশ্ববিদ্যালয়ের আহত কিংবা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তারা কর্মসূচি করতেই পারে, তাতে কোনো বাধা নেই। তবে বহিরাগত কোনো বিশ্ববিদ্যালয় বা সংগঠনের অতিথিকে ক্যাম্পাসে আমন্ত্রণ জানাতে হলে পূর্বানুমতি নেওয়া আবশ্যক। তারা সেই প্রক্রিয়া অনুসরণ না করায় কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।"

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ জানিয়ে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, "কার ফোনে কীভাবে প্রোগ্রাম বন্ধ করা হয়, সে সম্পর্কে আমরা অবগত। শুধু মনে করিয়ে দিতে চাই, একজন ভেবেছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু ২০২৪ সালেই গরম ভাতের থালা ফেলে তাকে দিল্লিতে পালাতে হয়েছে।" প্রশাসনকে সতর্ক করে জাবের আরও যুক্ত করেন, "জুলাইয়ের আন্দোলনের সাথে যদি গাদ্দারি করা হয়, জুলাইয়ের শহীদদের যদি অবমাননা করা হয়, তাহলে মনে রাখবেন, ২৬ কিন্তু ২৭-এ গিয়ে পৌঁছাবে না।"

The Campus Times online

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

​‘জুলাইয়ের সাথে গাদ্দারি করলে ২৬ কিন্তু ২৭-এ পৌঁছাবে না’: পাবিপ্রবিতে জাবের

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x