ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

চবিতে ‘জাগ্রত জুলাই কালচারাল ফেস্ট’ উদ্বোধন

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাগ্রত জুলাই কালচারাল ফেস্ট-২০২৬’। মঙ্গলবার উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকানের উদ্বোধনের পর থেকে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন থিমভিত্তিক প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে উঠেছে উৎসব প্রাঙ্গণ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাগ্রত জুলাই কালচারাল ফেস্ট-২০২৬’। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল মাঠে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চবি উপাচার্য ও চাকসুর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। নতুন প্রজন্মের কাছে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা পৌঁছে দেওয়া, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসাইন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর এবং যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞাসহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছেন। উৎসব প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য থিমভিত্তিক বিভিন্ন প্রদর্শনী ও কর্নার স্থাপন করা হয়েছে। এর মধ্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এবং বিগত শাসনব্যবস্থার নির্যাতন ফুটিয়ে তুলতে তৈরি করা হয়েছে প্রতীকী আয়নাঘর, ফাঁসির মঞ্চ ও 'হারুনের ভাতের হোটেল'। উৎসবের প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে চাকসু নেতৃবৃন্দ জানান, জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ যেন ভুলে যাওয়া না হয়, সে উদ্দেশ্যেই এই আয়োজন। আগামী ৫ আগস্ট পর্যন্ত চলা এ উৎসবে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্তরের শুভানুধ্যায়ীদের আহ্বান জানানো হয়েছে।

The Campus Times online

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

চবিতে ‘জাগ্রত জুলাই কালচারাল ফেস্ট’ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x