ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
The Campus Times online

পিএসসির সদস্য হলেন জাবির অধ্যাপক শামীমা সুলতানা, ছাত্রদলের অভিনন্দন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ পাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

সোমবার (২৬ অক্টোবর) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক অভিনন্দনবার্তায় এ শুভেচ্ছা জানানো হয়। 

অভিনন্দন বার্তায় বলা হয়, অধ্যাপক ড. শামীমা সুলতানার এ নিয়োগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গর্বের বিষয়। দীর্ঘদিনের শিক্ষকতা, জ্ঞানচর্চা, গবেষণা ও পেশাগত অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত তাঁর প্রজ্ঞা ও দক্ষতা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে সংগঠনটি। 

বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দেশের যোগ্য ও মেধাবী প্রার্থীদের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। পিএসসির সদস্য হিসেবে অধ্যাপক শামীমা সুলতানা সততা, নিরপেক্ষতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন এবং মেধাভিত্তিক জনপ্রশাসন গঠনে অবদান রাখবেন বলে প্রত্যাশা করছে ছাত্রদল। 

অভিনন্দনবার্তায় আরও উল্লেখ করা হয়, তাঁর অভিজ্ঞতা ও নিষ্ঠা পিএসসির কার্যক্রমকে সমৃদ্ধ করতে সহায়ক হবে। একই সঙ্গে তাঁর এ অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে আশা প্রকাশ করে সংগঠনটি।

The Campus Times online

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পিএসসির সদস্য হলেন জাবির অধ্যাপক শামীমা সুলতানা, ছাত্রদলের অভিনন্দন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x