ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

উগান্ডার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। ছিনতাইকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির জাতীয় দলের ফুটবলার ও এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ২৭ বছর।

ছিনতাইকারীদের হামলায় উগান্ডার ফুটবলার নিহত

বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওওরি। এর আগে মঙ্গলবার রাতে রাজধানী কাম্পালার মাকিন্দিয়ে এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা ওওরির মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা রাস্তায় ব্যবহৃত পাথর দিয়ে তাকে আঘাত করে। পরে তার কাছ থেকে জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা।

গুরুতর আহত অবস্থায় ওওরিকে প্রথমে একটি স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কাম্পালার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।

এসসি ভিলার মুখপাত্র আসান কাসিংয়ে জানান, বাড়ির বাইরে অপেক্ষা করা একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে ওওরির ওপর হামলা চালায়। ওই হামলায় তিনি গুরুতর আঘাত পান।

উগান্ডা প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব এসসি ভিলার নেতৃত্ব দিচ্ছিলেন ওওরি। রাইট ব্যাক ও মিডফিল্ডার হিসেবে তিনি ছিলেন সমান দক্ষ। পাশাপাশি উগান্ডার জাতীয় ফুটবল দলের হয়েও খেলেছেন তিনি।

প্রিয় অধিনায়কের মৃত্যুতে শোক জানিয়েছে এসসি ভিলা। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শুধু একজন খেলোয়াড়কে হারায়নি, হারিয়েছে একজন নেতা, ভাই ও ঘনিষ্ঠ বন্ধুকে।

ওওরির এই অকাল মৃত্যুতে উগান্ডায় অপরাধ ও ছিনতাই পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

The Campus Times online

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

ছিনতাইকারীদের হামলায় উগান্ডার ফুটবলার নিহত

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x