ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

আন্তর্জাতিক ফিনান্সিয়াল ও বিজনেস কনসাল্টিং প্রতিষ্ঠান ‘ক্রল’-এর ‘সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫’-এ ভারতের সবচেয়ে মূল্যবান তারকার স্বীকৃতি পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। রিপোর্ট অনুযায়ী, শাহরুখের বর্তমান ব্র্যান্ড ভ্যালু ধরা হয়েছে ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার।

সবাইকে ছাড়িয়ে ‘ব্র্যান্ড ভ্যালু’তে শীর্ষে শাহরুখ খান

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

এ তালিকায় শাহরুখ পেছনে ফেলেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলিকে। প্রতিবেদনে ভারতের শীর্ষ ২৫ তারকার ব্র্যান্ড ভ্যালু প্রকাশ করেছে ‘ক্রল’। তাদের সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার (২ বিলিয়ন ডলার)।

গত বছরের তালিকায় শাহরুখ ছিলেন তৃতীয় স্থানে। তখন তার ব্র্যান্ড মূল্য ছিল প্রায় ১৪ কোটি ৫৭ লাখ ডলার। এক বছরের ব্যবধানে ২২ শতাংশ বেড়েছে তার ব্র্যান্ড মূল্য। যার ক্রমবর্ধমান জনপ্রিয়তাকেই যেন আরেকবার প্রমাণ করে।

গত এক বছরে শাহরুখ তার ব্র্যান্ড অনুমোদনের (এন্ডোর্সমেন্ট) তালিকায় যুক্ত করেছেন বেশ কয়েকটি পরিচিত প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার ও ক্যান্ডেরে। এ ছাড়া হুন্দাই, মিন্ত্রা, এয়ারবিএনবি-র মতও ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘদিন ধরেই কাজ করছেন।

গত বছর শীর্ষস্থানে থাকলেও এবার তৃতীয়তে নেমে এসেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি। তার এবারের ব্র্যান্ড মূল্য ১৫ কোটি ৮৪ লাখ ডলার। আর দ্বিতীয়তে উঠে এসেছেন রণবীর সিং (১৬ কোটি ২৯ লাখ ডলার)।

শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন সিনেমা ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের এ ছবিতে তার সঙ্গে থাকছেন কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনসহ বলিউডের অনেক তারকা। এ বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির কথা রয়েছে।

বিষয় : বলিউড বিশ্ব সংবাদ শাহরুখ খান আন্তর্জাতিক

The Campus Times online

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

সবাইকে ছাড়িয়ে ‘ব্র্যান্ড ভ্যালু’তে শীর্ষে শাহরুখ খান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

এ তালিকায় শাহরুখ পেছনে ফেলেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলিকে। প্রতিবেদনে ভারতের শীর্ষ ২৫ তারকার ব্র্যান্ড ভ্যালু প্রকাশ করেছে ‘ক্রল’। তাদের সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার (২ বিলিয়ন ডলার)।

গত বছরের তালিকায় শাহরুখ ছিলেন তৃতীয় স্থানে। তখন তার ব্র্যান্ড মূল্য ছিল প্রায় ১৪ কোটি ৫৭ লাখ ডলার। এক বছরের ব্যবধানে ২২ শতাংশ বেড়েছে তার ব্র্যান্ড মূল্য। যার ক্রমবর্ধমান জনপ্রিয়তাকেই যেন আরেকবার প্রমাণ করে।

গত এক বছরে শাহরুখ তার ব্র্যান্ড অনুমোদনের (এন্ডোর্সমেন্ট) তালিকায় যুক্ত করেছেন বেশ কয়েকটি পরিচিত প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার ও ক্যান্ডেরে। এ ছাড়া হুন্দাই, মিন্ত্রা, এয়ারবিএনবি-র মতও ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘদিন ধরেই কাজ করছেন।

গত বছর শীর্ষস্থানে থাকলেও এবার তৃতীয়তে নেমে এসেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি। তার এবারের ব্র্যান্ড মূল্য ১৫ কোটি ৮৪ লাখ ডলার। আর দ্বিতীয়তে উঠে এসেছেন রণবীর সিং (১৬ কোটি ২৯ লাখ ডলার)।

শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন সিনেমা ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের এ ছবিতে তার সঙ্গে থাকছেন কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনসহ বলিউডের অনেক তারকা। এ বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির কথা রয়েছে।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x