ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

নাটোরের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী শ্যালো মেশিনচালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

নাটোরে যাত্রীবাহী বাস ও গরুবাহী টেম্পুর সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: ইত্তেফাক

শনিবার(৮ আগস্ট) সকাল ১০ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) ও তার ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।

ওসি মো. মনিরুজ্জামান জানান, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নাটোরে যাচ্ছিল। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার নয়াবাজার এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো মেশিন চালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত কাজ প্রক্রিয়াধীন রয়েছে।  

বিষয় : সড়ক দুর্ঘটনা নাটোর

The Campus Times online

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

নাটোরে যাত্রীবাহী বাস ও গরুবাহী টেম্পুর সংঘর্ষে নিহত ৩

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x