রাবিতে দিনাজপুরের খানসামা উপজেলার নেতৃত্বে পঙ্কজ-রিফাত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) অধ্যয়নরত দিনাজপুরের খানসামা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন খানসামা উপজেলা ছাত্র পরিষদ (রুকুসা)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি: নির্বাচিত হয়েছেন সংগীত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পঙ্কজ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক: নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত আহম্মেদ রাফি।
সোমবার (১০ আগস্ট) রাতে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি নির্মল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক পিংকি রানী রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি: হিসেবে দায়িত্ব পেয়েছেন নীর রায়, আহসান হাবিব, আবিদ হাসান আরমান, রাসেল ইসলাম ও শিবলি নোমানি। যুগ্ম সাধারণ সম্পাদক: নির্বাচিত হয়েছেন সিয়াম আহমেদ, আনাস আহমেদ (আরবি), গৌরাঙ্গ রায়, সোহাগ ইসলাম ও মো. খায়রুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক: হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. লতিফুর রহমান, অর্নব রায়, তাপস রায়, রিফাত ফয়সাল (আইবিএ), মো. রাশেদুজ্জামান রাশেদ এবং মো. তুষার প্রধান।
এ ছাড়া অর্থ সম্পাদক: হিসেবে দায়িত্ব পেয়েছেন সঞ্জয় কুমার এবং উপ-অর্থ সম্পাদক: সুষ্মিতা রায়। প্রচার ও জনসংযোগ সম্পাদক: হয়েছেন রিফাত হোসাইন (দর্শন) এবং উপ-প্রচার ও জনসংযোগ সম্পাদক: নুরনবী ইসলাম সম্পদ। শিক্ষাবিষয়ক সম্পাদক: মাহিদা আক্তার মাফি, উপ-শিক্ষাবিষয়ক সম্পাদক: আনাস বিন নিহান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক: খানিজ রায়, উপ-পাঠাগার ও প্রকাশনা সম্পাদক: মো. মাসিদুর রহমান মাহিন, দপ্তর সম্পাদক: সামিউল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক: মনিরুল ইসলাম হিমেল, আইনবিষয়ক সম্পাদক: মুনিরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক: মারুফ ইসলাম, উপ-সাংস্কৃতিক সম্পাদক: মাসুম অর রশিদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক: মো. আসাদুজ্জামান আসাদএবং সমাজসেবা সম্পাদক: সুমন ইসলাম নির্বাচিত হয়েছেন।
সভাপতি পঙ্কজ চন্দ্র রায় বলেন, “রুকুসা শুধু একটি সংগঠন নয়, এটি খানসামা উপজেলার শিক্ষার্থীদের ঐক্যের প্রতীক। সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি সংগঠন গড়ে তুলতে চাই, যা শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখবে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রিফাত আহম্মেদ রাফি বলেন, “রুকুসার দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে কাজ করব।”