ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে অটোরিকশাসহ নিখোঁজের পাঁচ দিন পর মোহাম্মদ মেহেদী হাসান (২২) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ী উত্তরপাড়ার ইউসুফের একটি পরিত্যক্ত বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের ইব্রাহিমের ছেলে।

স্বজনদের ভাষ্য, গত পাঁচ দিন আগে হেসাখাল ইউনিয়নের ওমরগঞ্জ বাজার থেকে অটোরিকশা নিয়ে বের হন মেহেদী। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করার পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পুলিশ জানায়, বুধবার দুপুরে আটিয়াবাড়ী উত্তরপাড়ার একটি পরিত্যক্ত বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নাঙ্গলকোট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে আসা স্বজনরা মরদেহটি মেহেদী হাসানের বলে শনাক্ত করেন। মরদেহটির গলায় একটি বেল্ট বাঁধা অবস্থায় দেখা যায়। শরীরের একাংশ পোড়া অবস্থায়ও ছিল।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম সমকালকে বলেন, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অটোরিকশা ছিনতাই করতে হয়তো তাকে হত্যা করা হতে পারে। মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

বিষয় : কুমিল্লা অটোরিকশা

The Campus Times online

বুধবার, ১২ আগস্ট ২০২৬

কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x