ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

শহীদ আবরার ফাহাদ হলে এটাচমেন্ট পাচ্ছেন 'ডি’ ইউনিটের নবীন শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আবরার ফাহাদ হলে ‘ডি’ ইউনিটভুক্ত চার বিভাগের নবীন শিক্ষার্থীদের জন্য ১০০টি সিট এটাচমেন্টের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, শহীদ আবরার ফাহাদ হলে সিট এটাচমেন্টের আগেই ‘ডি’ ইউনিটর নবীন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়েছিল। এজন্য তাদেরকে অন্যান্য হলে সিট এটাচমেন্ট প্রদান করা হয়। তবে শহীদ আবরার ফাহাদ হলে একেক ব্লকে ৫০০ সিট আছে। সেখান থেকে এখন পর্যন্ত ৪০০ সিট অন্যান্য বিভাগের নবীন শিক্ষার্থীদেরকে এটাচমেন্ট প্রদান করা হয়েছে। বাকি ১০০ সিট চার বিভাগের অধীনে ২৫টি করে মেধা তালিকার ভিত্তিতে এটাচমেন্ট প্রদান করার জন্য প্রভোস্ট কাউন্সিল এবং সংশ্লিষ্ট হল প্রভোস্টকে অবগত করেছি।

এদিকে, শহীদ আবরার ফাহাদ হলে সিট এটাচমেন্টের দাবিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা এবং আজ দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছে ‘ডি’ ইউনিটভুক্ত নবীন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের নিকট স্মারকলিপি দেন তারা।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, উপাচার্য স্যারের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। আমরা চাই দাবিগুলো আগামী দশ কার্যদিবসের মধ্যে বাস্তবায়ন করা হোক। দাবি বাস্তবায়নে গড়িমসি হলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

এ বিষয়ে সংশ্লিষ্ট হলের প্রভোস্ট অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, হলে সিট এটাচমেন্টের বিষয়টি একাডেমিক শাখা দেখে। আমি শিক্ষার্থীদের দাবির বিষয়ে একাডেমিক শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। এ বিষয়ে একাডেমিক শাখা ভালো বলতে পারবে। 

The Campus Times online

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

শহীদ আবরার ফাহাদ হলে এটাচমেন্ট পাচ্ছেন 'ডি’ ইউনিটের নবীন শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x