ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

তিনদিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক

তিনদিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক
তিনদিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১৮ তারিখ রাত ৯টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবারসূত্রে জানা গেছে। সৌভিক বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট সংক্রান্ত কাজে খুলনা গিয়েছিলেন বলে জানায় পরিবার।

জানা যায়, গত মঙ্গলবার (১৮ আগস্ট) কুষ্টিয়ার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে আসে সৌভিক। পরে বিকেল চারটার দিকে তার মাকে কল দিয়ে জানান যে তিনি একটি প্রজেক্টের কাজে খুলনা যাচ্ছেন। কাজ শেষে সেদিন বিকেল ৪টার দিকে খুলনায় মাসির বাসায় যায়। পরে সেখান থেকে সাড়ে ৬টার দিকে নিজ বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। সর্বশেষ সাড়ে ৯টার দিকে তার মাকে ফোনে জানান যে সে বাস পাচ্ছে না। ট্রেন আছে কিনা সেটা দেখবে। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পুলিশের তথ্যানুযায়ী তার ফোনের সর্বশেষ লোকেশন ছিলো খুলনার দৌলতপুরের কাশিপুর মোড় এলাকায়। তার ফোনটি সেদিন রাত ৯.৩৩ মিনিট থেকে বন্ধ পাওয়া যায়।

বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, সেদিন ডিপার্টমেন্টের কোনো প্রজেক্ট ছিল না। সে খুলনায় মাসির বাড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে বাস মিস করে। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। তার পরিবার থানায় জিডি করেছে এবং সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। 

এবিষয়ে দৌলতপুর থানার ওসি মুরাদ বলেন, ওই শিক্ষার্থীর নম্বর বন্ধ হওয়ার পর তাঁর মাসির ছেলেও থানায় আসছিলেন। সে জানায়, তাঁর স্ত্রীও ওইদিন থেকে নিখোঁজ হয়েছেন। তিনি এ বিষয়ে একটি জিডি করেছেন। তার দাবি— ওই ছেলেকে পাওয়া গেলে তার স্ত্রীকেও পাওয়া যাবে৷

The Campus Times online

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

তিনদিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
তিনদিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক
0:00 0:00
1.0x