ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

ঢাবিতে আয়কর ও ই-রিটার্ন দাখিল বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু

আয়কর ব্যবস্থাপনা ও অনলাইনে রিটার্ন দাখিলের ব্যবহারিক দক্ষতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রায়োগিক আয়কর ও ই-রিটার্ন দাখিল’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে কর্মশালাটির উদ্বোধন করা হয়।

ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ড. ইকতিয়ারউদ্দিন মোঃ মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে কর্মশালার মূল সমন্বয়ক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ স্বাগত বক্তব্য দেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুসতবা ইশতিয়াক আহমদ ধন্যবাদ জ্ঞাপন করেন।

‘শিখুন, চর্চা করুন ও আত্মবিশ্বাসের সঙ্গে দাখিল করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মশালা ২২, ২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে কর্মশালা চলবে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের আয়কর ব্যবস্থাপনা ও ই-রিটার্ন দাখিলের ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি আয়কর রিটার্ন প্রস্তুত ও অনলাইনে দাখিলের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

The Campus Times online

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ঢাবিতে আয়কর ও ই-রিটার্ন দাখিল বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x