ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
The Campus Times online

লিগ্যাল টেক হ্যাকাথনে সেরা দশে ইবির ‘ওপেন সোর্স কাউন্সেল’

ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিস অর্গানাইজেশন (এনএলএএসও)-এর যৌথ উদ্যোগে ‘লিগ্যাল টেক হ্যাকাথন-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দল ‘ওপেন সোর্স কাউন্সেল’ সপ্তম স্থান অর্জন করেছে। 

গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর ঢাকার বাংলাদেশ কৃষি বিজ্ঞান ইনস্টিটিউটে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের প্রায় ২০০টি দল অংশগ্রহণ করে। 

‘ওপেন সোর্স কাউন্সেল’ দলের সদস্যরা হলেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের তানজিলা জাহান ও রাশেদ ইসলাম এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এইচ এম জিসান, নূর ফারহান শাহরিয়ার প্রান্ত ও সিয়াম মোহাম্মদ।  

জানা যায়, দলটির প্রজেক্টের মূল বিষয় ছিল জেলা আইনগত সহায়তা কেন্দ্রের কার্যক্রমকে প্রযুক্তির মাধ্যমে ডিজিটালাইজড করে সাধারণ নাগরিকদের দ্রুত ও স্বল্পব্যয়ে আইনি সেবা নিশ্চিত করা। 

আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী রাশেদ ইসলাম বলেন, ‘প্রতিযোগিতার মাধ্যমে বাস্তব সমস্যা চিহ্নিতকরণ, দলগত চিন্তা এবং আইন ও প্রযুক্তিকে একই সঙ্গে ব্যবহার করার অভিজ্ঞতা অর্জন করেছি। প্রশাসনের প্রতি অনুরোধ করব হ্যাকাথন, মুট কোর্ট, ডিবেট, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম আয়োজন করার জন্য।’

The Campus Times online

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

লিগ্যাল টেক হ্যাকাথনে সেরা দশে ইবির ‘ওপেন সোর্স কাউন্সেল’

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x