ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

জিরো ওয়েস্ট ও প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়তে জাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) জিরো ওয়েস্ট ও প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়কে বর্জ্যমুক্ত ও পরিবেশবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান 'ক্যাটালিস্ট এ্যানার্জী লিমিটেড'-এর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ক্যাম্পাসে বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিকমুক্ত করার মূল কার্যক্রম শুরু করা হবে।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা এবং জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।  

এছাড়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনোটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও টেকনোলজি ট্রান্সফার প্রকল্পের এসপিএম ড. মোহাম্মদ শাহেদুর রহমান, ক্যাটালিস্ট এ্যানার্জী লিমিটেডের পরিচালক ও চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. ইফতেখারুল হক, সহ-প্রতিষ্ঠাতা ও সিওও মনোয়ারুল ইসলাম এবং নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার রোকাইয়া জাহান বন্যা আলোচনায় অংশ নেন।

#........

The Campus Times online

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জিরো ওয়েস্ট ও প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়তে জাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x