ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

জাবিতে ছয় ইস্যুতে তদন্তের দাবি ছাত্রশক্তির, প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠন, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। সংগঠনটির অভিযোগ, এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের আশ্বাস দিলেও দীর্ঘ সময়েও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি জিয়া উদ্দিন আয়ান।

দাবিগুলোর মধ্যে রয়েছে— আসাদুল আলম শেখের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ও প্রাতিষ্ঠানিক-রাষ্ট্রীয় তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুর সঙ্গে আসাদুলের কথোপকথনসহ সংশ্লিষ্ট চ্যাট, যোগাযোগ ও ডিজিটাল তথ্য যাচাই করে তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া; অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগে মনির, মারুফ ও জিতুর সংশ্লিষ্টতা তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন; জাকসু ও হল সংসদের আবাসনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল; কর্মচারী পদোন্নতি বোর্ডের রেজুলেশনে উত্থাপিত অসঙ্গতির নিরপেক্ষ তদন্ত ও অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ; এবং ফজিলাতুন্নেছা হল সংসদের ভিপি ঐশী সরকারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

সংবাদ সম্মেলনে জিয়া উদ্দিন আয়ান অভিযোগ করেন, গত ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে জাকসু ও হল সংসদের প্রতিনিধিদের হলে থাকার প্রজ্ঞাপন, কর্মচারী পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অসংগতি, রিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ এবং ফজিলাতুন্নেছা হল সংসদের ভিপি ঐশী সরকারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসহ বিভিন্ন বিষয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত এসব বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতা বা পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাবি ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম শাওন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. শরীফ, জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাজিমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

The Campus Times online

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

জাবিতে ছয় ইস্যুতে তদন্তের দাবি ছাত্রশক্তির, প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x