ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

জাবির নতুন সহকারী প্রক্টর হলেন প্রভাষক সিয়াম আহমেদ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সিয়াম আহমেদকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে সহায়তার জন্য বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সিয়াম আহমেদকে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

আদেশে আরও বলা হয়, সিয়াম আহমেদকে তাঁর যোগদানপত্র প্রক্টরের মাধ্যমে কর্তৃপক্ষের নিকট প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

The Campus Times online

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জাবির নতুন সহকারী প্রক্টর হলেন প্রভাষক সিয়াম আহমেদ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সিয়াম আহমেদকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে সহায়তার জন্য বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সিয়াম আহমেদকে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

আদেশে আরও বলা হয়, সিয়াম আহমেদকে তাঁর যোগদানপত্র প্রক্টরের মাধ্যমে কর্তৃপক্ষের নিকট প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x