ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির সভাপতি শাহরিয়ার, সম্পাদক সাগর

জাবি প্রতিনিধি

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল স্বেচ্ছাসেবকদের নিয়ে 'হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি' (HRDS) নামে নতুন একটি মানবাধিকার সংগঠনের পথচলা শুরু হয়েছে।সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার আলম ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে দর্শন বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী রেদওয়ান আহাম্মেদ সাগর। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে ২৯ সধস্যের এ কমিটির তালিকা প্রকাশ করা হয়। 

সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও  দর্শন বিভাগের অধ্যাপক জাকির হোসেন। 

নবগঠিত ২৯ সদস্যের এই কমিটিতে সহ-সভাপতি পদে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী সানজিদা আক্তার জিম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মুক্তা আক্তার এবং বাংলা বিভাগের শিক্ষার্থী মো. নাঈম খান দায়িত্ব পেয়েছেন। 

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী অহনা শাহরীন, যুগ্ম সম্পাদক পদে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী উম্মে নিসা নির্জন ও মো. মতিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে একই বিভাগের শিক্ষার্থী মো. মুরসালিন ইসলাম দায়িত্ব পেয়েছেন। 

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন দপ্তর সম্পাদক পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. সাগর মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী সানজিদা খানম, তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. নিশান খান, গবেষণা ও পরিকল্পনা সম্পাদক পদে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আমিনা বুশরা, কর্মসূচি সম্পাদক পদে প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক মিরাজ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. আশেকুল ইসলাম, তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক পদে দর্শন বিভাগের শিক্ষার্থী মো. রাহাতিল আশেকিন, সমাজকল্যাণ সম্পাদক পদে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আফিয়া ফারজানা, নথি সম্পাদক পদে অ্যাকাউন্টিং এবং তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী আতাউর রহমান হৃদয়, নারী ও শিশু বিষয়ক সম্পাদক পদে দর্শন বিভাগের শিক্ষার্থী মোছা. নাদিয়া আফরিন, আইন বিষয়ক ও ভিকটিম সাপোর্ট সম্পাদক পদে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম, যুগ্ম আইন বিষয়ক ও ভিকটিম সাপোর্ট সম্পাদক পদে দর্শন বিভাগের শিক্ষার্থী মো. সাইফুস সালেহীন আকাশ এবং সংখ্যালঘু বিষয়ক সম্পাদক পদে একই বিভাগের শিক্ষার্থী মালা এক্কা। 

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী অনুশ্রী রায়, মো. সেলিম রেজা, মো. আলরাজি রাফিন, মো. ইত্তেজা হোসেন, অর্পণ মন্ডল, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাঈমুল সাকিব,  এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী দেব বর্মন চাকমা। 

সংগঠনটির সম্পর্কে সাধারণ সম্পাদক রেদওয়ান সাগর বলেন, 'হিউম্যান রাইট সাপোর্ট সোসাইটি প্রায় একযুগ ধরে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ে অবগত করার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগরে প্রথম কমিটি দেয়া। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংগঠন হওয়ায় এরসাথে যুক্ত শিক্ষার্থীরা তাদের জীবনবৃত্তান্তে সামাজিক কার্যক্রমে থাকার বিষয়টি তুলে ধরতে পারবে।'

সভাপতি শাহরিয়ার আলম বলেন, "সংগঠনের মূল লক্ষ্য ক্যাম্পাসে সার্বিক মানবাধিকার রক্ষা, শিক্ষার্থীদের সার্বিক অধিকার নিশ্চায়ন এবং বৈষম্যহীন এক প্রগতিশীল পরিবেশ গড়ে তোলা। আমরা কেবল অধিকার লঙ্ঘনের প্রতিবাদেই সীমাবদ্ধ থাকব না, বরং শিক্ষা, নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার থেকে শিক্ষার্থীদের জন্য এক মুক্ত ও সুরক্ষিত পরিবেশ তৈরিতে কাজ করব। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো ন্যায়সংগত দাবির পাশে দাঁড়িয়ে একটি দৃষ্টান্তমূলক ও মানবতাবাদী সমাজ বিনির্মাণে আমাদের এই পথচলা নিরবচ্ছিন্ন থাকবে। "

The Campus Times online

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির সভাপতি শাহরিয়ার, সম্পাদক সাগর

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x