ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

জাবিতে নবাব সলিমুল্লাহ হলে ৫৫তম ব্যাচের নবীনবরণ ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবাব সলিমুল্লাহ হল সংসদের উদ্যোগে ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের নবাব সলিমুল্লাহ হল প্রাঙ্গণে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হলের বিভিন্ন বিভাগের প্রায় একশত নবীন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (শিক্ষা), উপাচার্য (প্রশাসন), নবাব সলিমুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, হল সংসদের প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন অংশীজনরা।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন হল সংসদের ভিপি ইবনে সিহাব, জিএস মো. ওয়ালী উল্লাহ আল মাহাদীসহ হল সংসদের অন্যান্য প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মেধা ও গবেষণার মাধ্যমে নিজেদের গড়ে তুলে বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবারে তুলে ধরতে হবে।”

জাতীয় বিজ্ঞান মেলায় সহস্রাধিক দলের মধ্যে সেরা ১০-এ স্থান পাওয়া ইনোভেশন প্রজেক্ট ‘ওয়াটার ফ্রি’-এর সংশ্লিষ্ট দলকে অভিনন্দন জানিয়ে তিনি শিক্ষার্থীদের বাবা-মায়ের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “একজন শিক্ষার্থীর ব্যর্থতা মানে একটি পরিবার, শিক্ষক ও গ্রামের স্বপ্নের শেষ হয়ে যাওয়া। তাই এই সুযোগ কাজে লাগিয়ে সবাইকে সফল মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে হবে।”

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম হলের ঐতিহ্য ও ক্যাম্পাসের সৌন্দর্যের কথা তুলে ধরে বলেন, “সবুজ-শ্যামল এই ক্যাম্পাস যেন এক স্বর্গীয় নিকেতন; আর শিক্ষার্থীরা সেই অঙ্গনের বিকশিত ফুল।” মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা এই অঙ্গনে স্থান করে নিয়েছে উল্লেখ করে তিনি হলের ঐতিহ্য রক্ষায় অনড় থাকার আহ্বান জানান।

তিনি '৬৯, '৭১, '৯০ ও '২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস স্মরণ করে বলেন, “দেশ গঠন, অন্যায়ের প্রতিবাদ ও স্বাধীনতা রক্ষায় শিক্ষার্থীরাই সবসময় মূল চালিকাশক্তি।” একই সঙ্গে জ্যেষ্ঠ-কনিষ্ঠদের পারস্পরিক সৌহার্দ্য এবং হলের গঠনমূলক পরিবেশ বজায় রাখতে সক্রিয় ছাত্রসংসদের ধারাবাহিকতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর বর্তমান জাকসু কমিটির মেয়াদ শেষ হচ্ছে। “শিক্ষার্থীদের অধিকার রক্ষায় জাকসুর এই ধারা বজায় থাকা অত্যন্ত প্রয়োজন।”

এ সময় তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা জানান এবং নবীন শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়। পরে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

The Campus Times online

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জাবিতে নবাব সলিমুল্লাহ হলে ৫৫তম ব্যাচের নবীনবরণ ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x