ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
The Campus Times online

শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব : ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর (আইআইইআর) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

উপাচার্য বলেন, ‘শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। কেবল বেতন-ভাতাকে পেশাগত জীবনের মূল্য লক্ষ্য বিবেচনা না করে শিক্ষার্থীদের নৈতিক ও কর্মমূখী নাগরিক গড়ে তুলতে হবে। পৃথিবীর বহু মনীষী কোনো ধরনের স্বার্থ ছাড়াই মানুষ এবং সমাজের কল্যাণে অবদান রেখেছেন।’ 

তিনি আরও বলেন, শিক্ষকতাকে গ্রহণ করতে হবে ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং পরিক্ষায় অসদুপায় পরিহার করে নিজের অর্জিত জ্ঞান শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা একজন আদর্শিক শিক্ষকের দায়িত্ব। শুধু সংখ্যা নয়, গুণগত মানই আসল। প্রয়োজনে আমরা শিক্ষার্থী সংখ্যা কমিয়ে আনবো তারপরও শিক্ষার মান রক্ষা করবো। আশা করছি, আপনারা গুণগত শিক্ষাকে বেশি গুরুত্ব দেবেন।’

এসময় আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। এছাড়াও, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

The Campus Times online

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব : ইবি উপাচার্য

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x