ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
The Campus Times online

শিল্পে অনুভূতি, ছবিতে স্মৃতি: বাকৃবিতে এস্থেটিক-বাউয়ের আয়োজন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছবি, শিল্প ও সংস্কৃতিকে ঘিরে ‘অনুভূতির প্রতিচ্ছবি’ শীর্ষক আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সংগঠন এস্থেটিক বাউ। ক্যামেরার ফ্রেমে বন্দি হাজারো মুহূর্ত, রঙ-তুলিতে আঁকা অনুভূতি আর পুরোনো দিনের শৈশবস্মৃতি সকলের সামনে তুলে ধরে সংগঠনটির এই বিশেষ আয়োজন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজন জুড়ে ছিল ছবি ও শিল্পকর্ম প্রদর্শনী , যেখানে স্থান পেয়েছে হাতে আঁকা চিত্রকর্ম এবং ক্যামেরায় ধারণ করা নান্দনিক বিভিন্ন মুহূর্তের ছবি। পাশাপাশি পুরোনো দিনের শৈশবস্মৃতি তুলে ধরতে ছিল বায়োস্কোপ, কুঁড়ে ঘর। এছাড়াও আয়োজনের অংশ হিসেবে ছিল খাবার ও প্রসাধনী সামগ্রী সহ বিভিন্ন স্টল। পরবর্তীতে অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে ছিল সংগীত, নৃত্য ও নাটকের সমন্বয়ে সাজানো বৈচিত্র্যময় আয়োজন।

আয়োজকদের মতে, মানুষের অনুভূতি ও সৃজনশীলতাকে শিল্পের মাধ্যমে তুলে ধরাই ‘অনুভূতির প্রতিচ্ছবি’ আয়োজনের মূল উদ্দেশ্য। ছবি ও শিল্প প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শনার্থীদের জন্য একটি নান্দনিক ও আনন্দঘন পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে।

আয়োজন উপভোগ করতে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিউল রেজন বলেন, এস্থেটিক বাউয়ের এমন আয়োজন সত্যিই আমাদের একঘেয়েমি কাটাতে সাহায্য করবে। পুরো সপ্তাহে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস, ল্যাব ও প্র্যাকটিক্যালে ব্যস্ত থাকতে হয়। এর মধ্যে এমন একটি আয়োজন আমাদের একটু স্বস্তির সময় দেয়। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ছবি, শিল্প ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করার সুযোগও হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে এস্থেটিক বাউয়ের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ বলেন, আমরা আমাদের ক্যাম্পাসের সবথেকে সেরা সেরা ছবি গুলো এই প্রদর্শনীর জন্য বাছাই করেছি। যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের ছবি এবং সংস্কৃতি নিয়ে দক্ষতা এবং পুরনো দিনের শৈশবস্মৃতি সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকদের থেকে যেই ধরনের সাঁড়া পাচ্ছি এটা আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত ভালোলাগার। তারা আমাদের এই প্রদর্শনী সহ পুরো আয়োজন উপভোগ করবে এই প্রচেষ্টা নিয়েই সবাই দিন রাত পরিশ্রম করেছি।

The Campus Times online

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শিল্পে অনুভূতি, ছবিতে স্মৃতি: বাকৃবিতে এস্থেটিক-বাউয়ের আয়োজন

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x