ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
The Campus Times online

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সদ্য প্রয়াত শিক্ষক ড. টি. এইচ. খান ও ড. সিরাজুল হকসহ বিভাগের অন্যান্য প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শহীদ শামসুজ্জামান অডিটোরিয়াম-১০১-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এইচ. এম. জুলফিকার আলী।

অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের কর্মময় জীবন, বিভাগের প্রতি তাঁদের অবদান ও স্মৃতিচারণ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

The Campus Times online

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x