ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর পূর্বপাড়া এলাকায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহতরা হলো বসন্তপুর পূর্বপাড়ার মো. শহীদের মেয়ে নাদিয়া আক্তার (১০) এবং ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে আবির হোসেন (৭)।

ফেনীর ফুলগাজীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল নাদিয়া ও আবির। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

নিহত নাদিয়ার বাবা মো. শহীদ বলেন, “নাদিয়া স্থানীয় একটি মাদরাসায় তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল। মেয়ের আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়েছে। কেউই এমন মৃত্যু মেনে নিতে পারছে না।”

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. আনিছুর রহমান বলেন, “বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।”

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, “বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি। মরদেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছে পরিবারের সদস্যরা।”

বিষয় : জেলার খবর শিশু মৃত্যু ফেনী চট্টগ্রাম বিভাগ ফুলগাজী বজ্রপাত

The Campus Times online

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ফেনীর ফুলগাজীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর পূর্বপাড়া এলাকায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহতরা হলো বসন্তপুর পূর্বপাড়ার মো. শহীদের মেয়ে নাদিয়া আক্তার (১০) এবং ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে আবির হোসেন (৭)।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল নাদিয়া ও আবির। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

নিহত নাদিয়ার বাবা মো. শহীদ বলেন, “নাদিয়া স্থানীয় একটি মাদরাসায় তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল। মেয়ের আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়েছে। কেউই এমন মৃত্যু মেনে নিতে পারছে না।”

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. আনিছুর রহমান বলেন, “বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।”

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, “বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি। মরদেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছে পরিবারের সদস্যরা।”

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x