ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল হওয়া সত্ত্বেও দীর্ঘ দুই যুগ ধরে বিশ্বকাপের সোনালী ট্রফিটি স্পর্শ করতে পারেনি লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল।

ব্রাজিলের কাছে ৭-১ গোলে হাইতির হার

ব্রাজিলের কাছে ৭-১ গোলে হাইতির হার

বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল হওয়া সত্ত্বেও দীর্ঘ দুই যুগ ধরে বিশ্বকাপের সোনালী ট্রফিটি স্পর্শ করতে পারেনি লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল। শিরোপা জয়ের লক্ষে ২০২৬ বিশ্বকাপে নিজেদের অন্যতম শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ডাগআউটে অভিজ্ঞ ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির রণকৌশলে এবার হেক্সা মিশনের স্বপ্ন দেখছে সেলেসাওরা।

তবে মাঠের লড়াইয়ের শুরুটা তাদের প্রত্যাশানুযায়ী হয়নি। নিজেদের প্রথম ম্যাচেই মরক্কোর রক্ষণভাগের শক্ত দেয়াল ভাঙতে না পেরে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয়েছে আনচেলত্তির শিষ্যদের। এমন সমীকরণের পর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ ক্যারিবীয় অঞ্চলের দল হাইতি।

কাগজে-কলমে এবং মাঠের শক্তিমত্তায় হাইতির বিপক্ষে ব্রাজিলের অতীত রেকর্ড বেশ ভালো। এর আগে হাইতির বিপক্ষে তিনবারের মোকাবেলায় তিনবারই জয় পেয়েছে এবং সবগুলো জয়ই দাপুটের সঙ্গে।

হাইতির সঙ্গে ব্রাজিলের প্রথম দেখা হয় ১৯৭৪ সালে। এক প্রীতি ম্যাচে তারা হাইতিকে ৪-০ গোলে হারায়। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রিভেলিনো সেই ম্যাচে ১টি গোল করেছিলেন।

এরপর দ্বিতীয়বারের মতো হাইতি ব্রাজিলের মুখোমুখি হয় ২০০৪ সালে। এবারও সেই প্রীতি ম্যাচ এবং হাইতিকে আগের থেকেও বড় ব্যবধানে হারায় তখনকার ব্রাজিল। ৬-০ গোলের এই ম্যাচে ব্রাজিলের রোনালদিনহো হ্যাটট্রিক করেছিলেন।

ব্রাজিলের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় জয়টি আসে ২০১৬ সালের কোপা আমেরিকাতে। আমন্ত্রিত দল হিসেবে কোপায় খেলতে আসা হাইতিকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল ব্রাজিল। ফিলিপ কৌতিনহো হ্যাটট্রিক করেন এবং রেনাতো আগুস্তো জোড়া গোল করেন।

সাম্প্রতিক ফর্ম ও মুখোমুখি লড়াই বিবেচনায় এটা অনুমেয় ব্রাজিল এই ম্যাচে বড় ব্যবধানে জিততে চলেছে। তবে বিশ্বকাপ বলে একটা কথা আছে, এখানে যেকোন কিছু ঘটতে পারে।

বিষয় : ব্রাজিল হাইতি

The Campus Times online

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ব্রাজিলের কাছে ৭-১ গোলে হাইতির হার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
ব্রাজিলের কাছে ৭-১ গোলে হাইতির হার
0:00 0:00
1.0x