ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

যৌথ গবেষণা প্রকল্প গ্রহণের লক্ষ্যে ঢাবি এবং তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে

যৌথ গবেষণার লক্ষ্যে ঢাবি এবং তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে

একাডেমিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রে সহ-শিক্ষামূলক যৌথ কার্যক্রম ও গবেষণা প্রকল্প গ্রহণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সম্প্রতি তুরস্ক সফরকালে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেক্টরের সঙ্গে মতবিনিময় করেন এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেন।

বৈঠককালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন। সমঝোতা স্মারকের আওতায় বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন বিষয়ে যৌথ ডিপ্লোমা প্রোগ্রাম ও সার্টিফিকেট কোর্স চালু করা হবে। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয় একাডেমিক প্রকাশনা ও তথ্য-উপাত্ত বিনিময় করবে।

উল্লেখ্য, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় আধুনিক তুরস্কের প্রথম বিশ্ববিদ্যালয়। ১৪৫৩ সালে সুলতান দ্বিতীয় মুহাম্মদ কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়।

The Campus Times online

শনিবার, ২০ জুন ২০২৬

যৌথ গবেষণার লক্ষ্যে ঢাবি এবং তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x