ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

হত্যা মামলার আসামি হিসেবে জেল খেটে বের হওয়ার পর ‘স্বপ্নে আদিষ্ট পীর’ পরিচয় দিয়ে মাথায় পাগড়ি ও হাতে লোহার রড নিয়ে পীরের বেশ ধারণ করেছেন গয়াছ মিয়া (৩৫) নামের এক যুবক।

কারাভোগ শেষে ‘পীর’ সেজে গাছতলায় যুবক

কারাভোগ শেষে ‘পীর’ সেজে গাছতলায় যুবক
গয়াছ মিয়া

হত্যা মামলার আসামি হিসেবে জেল খেটে বের হওয়ার পর ‘স্বপ্নে আদিষ্ট পীর’ পরিচয় দিয়ে মাথায় পাগড়ি ও হাতে লোহার রড নিয়ে পীরের বেশ ধারণ করেছেন গয়াছ মিয়া (৩৫) নামের এক যুবক। সম্প্রতি সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের শতবর্ষী পঞ্চায়েতি কবরস্থানে একটি বড় গাছের নিচে বাঁশ-বেত দিয়ে ছোট্ট দোতলা ঘর তৈরি করে বসবাস শুরু করেছেন কথিত এই পীর।   

এলাকাবাসী জানান, ২০২০ সালের ৪ এপ্রিল স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষের দুই যুবককে ছুরিকাঘাত করেন গয়াছ মিয়া। এতে জাকির হোসেন নামের একজন নিহত এবং জিহান মিয়া গুরুতর আহত হন। ওই হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ শেষে সম্প্রতি বের হন গয়াছ। এরপরই তিনি পীরের বেশ ধারণ করে কবরস্থানের শতবর্ষী বটগাছের নিচে আস্তানা গড়েন। 

স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, হত্যা মামলার আসামি গয়াছ কবরস্থানে আস্তানা তৈরি করায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। 

তিনি আরও জানান, এলাকাবাসীর অভিযোগ—সন্ধ্যার পর সেখানে মাদকসেবী ও সমাজবিরোধীদের আনাগোনা বাড়ে। এ ছাড়া স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা তার আচরণে ভীত হয়ে পড়েছে।

পাশের বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীন আলম বলেন, পবিত্র কবরস্থানে এভাবে কেউ অবস্থান করে সামাজিক পরিবেশ নষ্ট করতে দেওয়া যায় না।

অভিযুক্ত গয়াছ মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আশ্রয়হীন হয়ে পড়ায় কবরস্থানের ওই অংশে অস্থায়ী স্থাপনা তৈরি করে অবস্থান করছি। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছি না। 

দোয়ারাবাজার মডেল থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এ ঘটনায় এলাকাবাসী দোয়ারাবাজার মডেল থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের কাছেও পাঠানো হয়েছে।

বিষয় : সুনামগঞ্জ পীর

The Campus Times online

শনিবার, ২০ জুন ২০২৬

কারাভোগ শেষে ‘পীর’ সেজে গাছতলায় যুবক

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
কারাভোগ শেষে ‘পীর’ সেজে গাছতলায় যুবক
0:00 0:00
1.0x