ঢাকা    সোমবার, ২২ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আর্জেন্টিনার ২২ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কোলন দে সান জাস্তো ক্লাবের ২২ বছর বয়সী প্রতিভাবান ফুটবলার লাউতারো ফাজিওলি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। স্ট্রোকের পর প্রায় ২০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।

গত ১ জুন নিজের বাড়িতে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন এই তরুণ ফুটবলার। এর ঠিক আগের দিনই তিনি সান্টা ফে কাপের একটি ম্যাচে মাঠে নেমেছিলেন। শারীরিক কোনো অসুস্থতার লক্ষণ ছাড়াই সেদিন দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। দলের জয়ের আনন্দে পুরো স্কোয়াড ও কোচিং স্টাফদের সাথে তাকে উদযাপন করতেও দেখা গিয়েছিল। কিন্তু সোমবার সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দীর্ঘ ২০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লাউতারোর অকাল প্রয়াণে তার ক্লাব কোলন দে সান জাস্তো গভীর শোক প্রকাশ করেছে। তার প্রতি শ্রদ্ধা ও সম্মানে ক্লাব কর্তৃপক্ষ এই সপ্তাহের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে, যার মধ্যে সান্টা ফে কাপের তৃতীয় রাউন্ডে দলের অংশগ্রহণও রয়েছে। এছাড়া সান্তা ফে ফুটবল লিগও এক শোকবার্তায় লাউতারোর পরিবার, বন্ধু-বান্ধব ও ক্লাবের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

হাসপাতালে কাটানো ওই দিনগুলোতে সান্তা ফে-র পুরো ফুটবল মহলে তার সুস্থতা কামনায় সহমর্মিতার এক অভূতপূর্ব জোয়ার দেখা গিয়েছিল। ক্লাব, ফুটবল সংগঠক থেকে শুরু করে সাধারণ সমর্থকরা তার সুস্থতার জন্য যৌথ প্রার্থনার আয়োজন করেছিলেন। ব্যক্তিগত জীবনে এক বছর বয়সী এক কন্যাসন্তানের জনক ছিলেন এই তরুণ ফুটবলার, যার মৃত্যুতে পুরো ক্রীড়াঙ্গন শোকস্তব্ধ।

The Campus Times online

সোমবার, ২২ জুন ২০২৬

আর্জেন্টিনার ২২ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x