ঢাকা    রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

চব্বিশের জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ৮০টি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

জুলাই গণহত্যার ৮০ মামলায় আসামি ৪৬৩, মৃত্যুদণ্ড ১৩ জনের

ফাইল ছবি

চব্বিশের জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ৮০টি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাত মামলায় ৫৯ জন আসামীর সাজা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার সংসদের প্রশ্নোত্তরে নেত্রকোনা-৫ আসনের মাছুম মোস্তফার প্রশ্নে আইনমন্ত্রী আসাদুজ্জামান এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

জামায়াতে ইসলামীর এমপি মাসুম মোস্তফার প্রশ্নে আইনমন্ত্রী জানান, চলমান ৭৩ মামলার ২২টির সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এবং ৫১টি তদন্তনাধীন রয়েছে। মোট আসামীর সংখ্যা ৪৬৩ জন। ১৭৪ আসামি কারাগারে রয়েছেন। পলাতক আছেন ২৮৮ জন। মৃত্যুবরণ করেছে একজন ও খালাস পেয়েছে একজন।

সংরক্ষিত আসনের সেলিনা সুলতানার প্রশ্নে আইনমন্ত্রী জানান, দেশে বিচারকের পদ দুই হাজার ৬২০। এক হাজার ৯৬৪ জন কর্মরত আছে। শূণ্যপদে বিচারক নিয়োগের প্রক্রিয়াধীন রয়েছে বলে মন্ত্রী জানান। সম্প্রতি ৬৫০টি সিভিল জজ ও সিনিয়র জজ আদালত, ৪০৬টি যুগ্ম দায়রা জজ আদালত, ২০৪টি অতিরিক্ত দায়রা জজ আদালত প্রতিষ্ঠা করেছে। নব প্রতিষ্ঠিত আদালতে বিচারকের পদ সৃষ্টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, গত ৩১ মার্চ পর্যন্ত সারা দেশে পারিবারিক আদালতে বিচারাধীন মামলার সংখ্যা এক লাখ ১৯ হাজার ৮৩০।

সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, মামলা দায়েরের সময় এজহারে অভিযুক্তের দলীয় পরিচয় উল্লেখ থাকে না। ফলে সারা দেশে বিএনপি জামায়াতের নেতা–কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এর সঠিক পরিসংখ্যাণ নিরূপণ করা সম্ভব নয়।

আইনমন্ত্রী জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য মোতাবেক ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। ফ্যাসিস্ট আমলে জামায়াতের নেতা–কর্মীদের নামে কতটি মামলা দায়ের হয়েছে সে সংক্রান্ত পরিসংখ্যান সরকারের কাছে নেই। আইনমন্ত্রী জানান, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি সেগুলো প্রত্যাহার করার জন্য কমিটি কাজ করে যাচ্ছে।

জনপ্রশাসনে ৬ মাসে ২৮৭৯ নিয়োগ হবে

সরকারের শূন্য পদ পূরণে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বলেন, আগামী ৬ মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, ১ বছরে ৪ হাজার ৪৫৯ টি এবং ৫ বছরে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

রংপুর-৬ আসনের নুরুল আমীনের প্রশ্নের জবাবে মো. আব্দুল বারী বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগে সর্বশেষ অবস্থা, শূন্য পদে নিয়োগ, নিয়োগের অধিযাচনে চিঠি পাঠানো হয়েছে।

বিষয় : জুলাই গণহত্যা মামলা

The Campus Times online

রোববার, ২১ জুন ২০২৬

জুলাই গণহত্যার ৮০ মামলায় আসামি ৪৬৩, মৃত্যুদণ্ড ১৩ জনের

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x