ঢাকা    সোমবার, ২২ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

নরসিংদীর মনোহরদী উপজেলায় অজু করার সময় বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন।

নরসিংদীতে অজুর সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত

ফাইল ছবি

নরসিংদীর মনোহরদী উপজেলায় অজু করার সময় বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হল- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দেলোয়ার মিয়ার ছেলে মো. রায়হান (১৪), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কালিবাজার গ্রামের আ. কুদ্দুসের ছেলে মো. জাফর (১৩), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাদল মিয়ার ছেলে মো. জহির মিয়া (১২)। 

মাদ্রাসার শিক্ষক মো. ইলিয়াস হোসেন বলেন, বিকেলে বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছিল। এ সময় ছাত্ররা মাগরিবের নামাজের জন্য অজু করছিল। আমরা নিষেধ করেছিলাম। সকল ছাত্রদের মাদ্রাসা ভেতরে যেতে বলি। এ সময় বজ্রপাতে ৯ জন ছাত্র আহত হয়। আমরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। 

শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রিয়াদ জানান, হাসপাতালে আনার আগেই তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শিবপুর মডেল থানার এসআই কামরুজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতালে এসেছি। তিনজন বজ্রপাতে মারা গেছে। তাদের সুরতহাল করা হচ্ছে।

বিষয় : নিহত বজ্রপাত মাদ্রাসা ছাত্র

The Campus Times online

সোমবার, ২২ জুন ২০২৬

নরসিংদীতে অজুর সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x