ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি বাংলা বিভাগের অধ্যাপক তাশরিক হাবিব!

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভায় উপস্থিত একাধিক সদস্য জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় আসেন। তিনি শাহ আব্দুল করিম, ফারুক মাহফুজ আনাম জেমস ও ফজলুর রহমান বাবুসহ জনপ্রিয় শিল্পীদের গান পরিবেশন করে ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হন। তার গাওয়া একাধিক গান দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে সমালোচনা ও আগ্রহ দুই ধরনের প্রতিক্রিয়াই তৈরি হয়।

একই সভায় জুলাই গণঅভ্যুত্থানের সময় বিতর্কিত কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং একজন শিক্ষককে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, আর্থিক অনিয়ম, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ড এবং অতীতের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলা বিভাগের একাডেমিক কমিটি তাশরিক-ই-হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।

একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লাভলু মোল্লা শিশিরকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রত্ব না থাকায় সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর জিএস পদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম। এর আগে একাডেমিক কাউন্সিল গোলাম রাব্বানীর এমফিল প্রোগ্রামে ভর্তি ও ডাকসুর জিএস পদ নিয়ে অনিয়মের অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিল।

বিষয় : ঢাকা বিশ্ববিদ্যালয়

The Campus Times online

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি বাংলা বিভাগের অধ্যাপক তাশরিক হাবিব!

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x