ঢাকা    মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সিয়াকুল ইসলাম (৩৮) নামে এক মালির মৃত্যু হয়েছে।

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে রোকেয়া হলের মালির মৃত্যু 

সিয়াকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সিয়াকুল ইসলাম (৩৮) নামে এক মালির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে রোকেয়া হলের প্রভোস্ট বাংলোর বাগানে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল রতন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ছিয়াকুলের বাড়ি নড়াইলের নড়াগাতী থানার দেবদূত এলাকায়। 

প্রত্যক্ষদর্শী ও সিয়াকুলের সহকর্মী সাদেক খান জানান, সকালে বাঁশ নিয়ে একটি কাঁঠাল গাছে ওঠেন সিয়াকুল ইসলাম। কাঁঠাল পাড়ার সময় একটি কাঁঠাল তার ওপর পড়ে। এ সময় ভারসাম্য হারিয়ে নিচে থাকা দেয়ালের ওপর তিনি আছড়ে পড়েন। এতে মাথায় প্রচণ্ড আঘাত পান সিয়াকুল। 

এ সময় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।

The Campus Times online

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে রোকেয়া হলের মালির মৃত্যু 

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x